ঢাকা সংবাদদাতা : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব বদরুজ্জামান খসরু আজ ১১ জুলাই বুধবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার বাদ এশা ধানমন্ডীর ৭ নম্বর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ও বাদ জোহর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার স্টেডিয়ামে এবং বাদ আসর হাইজাদী ইউনিয়নের ইলুমদীর বাড়িতে তৃতীয় জানাজা শেষে ওখানেই পারিবারিক কবরস্থানে জাতীয়তাবাদী দলের এ প্রবীণ নেতাকে দাফন করা হবে বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।















