ওয়ানবাংলানিউজ: বিশ্বকাপে আগাম ফলাফল জানা নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। ২০১০ সালে অক্টোপাস পল, ২০১৪ সালে ও ২০১৮ সালে উট শাহিনের ভবিষ্যদ্বণী করে চমক সৃস্টি করেছে। এছাড়াও এবারের বিশ্বকাপে দেখে গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে ভবিষ্যদ্বণী করতে।
আর এবার শেষ মুহুর্তে যুক্ত হয়েছে ব্রিস্টলে বসবাসরত বাংলাদেশী শামসুল আলম মেহিদীর গৃহপালিত মোরগ। তিনি গত ১০ জুলাই বাড়ীর গার্ডেনে গৃহপালিত মোরগা দিয়ে পরিক্ষা চালান। মোরগটির সামনেই ক্রোশেয়িা ও ইংল্যান্ডের পতাকার পাশে দুইটি পাত্রে খাবার রাখেন তিনি। এর বেশ কিছুক্ষন পর মোরগাটি ইংল্যান্ডের পতাকার সামনে রাখা খাবার শুরু করলে তার সন্তানের আনন্দে চিৎকার দিয়ে উঠে। তিনি সাথে সাথে ভিডিওটি স্যোশাল মিডিয়ায় আপলোড করেন। তিনি আশা করছেন আজকের ম্যাচে ইংল্যান্ড বিজয়ী হবে।
এদিকে বিশ্বকাপ আসলে অনেক প্রাণীই মুখর হয়ে ওঠে ভবিষ্যদ্বাণী করতে। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এই উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না।
রাশিয়া বিশ্বকাপে দেখে গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। কিন্তু আলোচনায় আবারো সেই শাহীন উট। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট।















