গুহায় আটকা পড়া ৬ কিশোরকে উদ্ধার

573

আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহ ধরে থাইল্যান্ডের গুহায় আটকা পড়া কিশোর ফুটবল দলটির ছয় কিশোরকে বের করে আনতে সক্ষম হয়েছেন ডুবুরিরা। উদ্ধারের পর তাদেরকে গুহার কাছের অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিবিসি

রোববার স্থানীয় সময় সকাল ১০টায় ১৩ বিদেশি ডুবুরি ও থাইল্যান্ডের নৌবাহিনীর পাঁচ সদস্য এই উদ্ধার অভিযান শুরু করেন।

স্থানীয় এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া কিশোরদের বের করে আনা হয়েছে। গুহার কাছের অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এখনও তাদের চিয়াং রাই হাসপাতালে নেয়া হয়নি।

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোর ফুটবলারদের দল ও তাদের ২৫ বছর বয়সী ফুটবল কোচ ওই গুহায় প্রবেশ করেছিল। গুহায় প্রবেশ করার পর প্রবল বৃষ্টিপাতে গুহার মধ্যে পানি জমে তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। তারপর থেকে তারা গুহাটিতেই আটকা পড়ে আছে।