কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

2017

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশে চলমান কোটা আন্দোলনে আন্দোলনকারী সাধারন শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা, মামলা ও মানবিক নির্যাতনের প্রতিবাদে ৬ জুলাই শুক্রবার পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে লন্ডনস্থ মানবাধিকার সংগঠন ইউনির্ভাসাল ভয়েস ফর জাস্টিসের( ইউভিজে) উদ্যোগে এক মানব বন্ধনের আয়োজন করা হয়েছে।

সংগঠনের চেয়ার সাঈদ বাকীর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে সভাপতি, কমিউনিটি বেক্তিত্ত কে এম আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, সাংবাদিক সামসুল আলম নিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট কমিটির সদস্য নসরুল্লাহ খান জুনায়েদ, মির্জা আহসাব বেগ, সাবেক ছাত্রনেতা আতাউল্লাহ ফারুক, আমিমুল হাসান তানিম,  বীরমুক্তিযুদ্ধ মোহাম্মদ মুস্তাফাসহ কমিউনিটির বিভিন্ন ব্যাক্তিবর্গ ।

বক্তারা তাদের বক্তৃতায় কোটা আন্দোলনের জড়িত সকল সাধারন শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন বন্ধ ও আটক ও গ্রেফতারকৃত সকলকে নিংশর্ত মুক্তি দাবী করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাধারন নিরীহ শিক্ষার্থীদের উপর এমন ন্যাককারজনক হামলা দেশের মধ্যে বাক-স্বাধীনতাকে প্রশ্নাবিদ্ধ করে তুলেছে। এর পাশাপাশি পুরো ঘটনাজুরে পুলিশ ও প্রশাসনের নির্বিকার ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদেও মুক্তি ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করারও জোর দাবী জানানো হয় মানব বন্ধন থেকে।

দুপুর ২.৩০ মিনিটে শুরু হওয়া বিশেষ অতিথি ছাড়াও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, ইউভিজের সেক্রেটারী মোহাম্মদ শাকিল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম, অফিস সেক্রেটারী মো. হাবিবুর রহমান পিয়াল, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর আহমেদ ফুয়াদ হাসান, সাধারন সদস্য মোহাম্মদ কাফায়েত উল্লাহ সরকার,হাদিসুর রহমান খান, মোহাম্মদ শাকিল মিনহাজ, ওমর ফারুক।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ যুক্তরাজ্যের  আহবায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক সাদিয়া আক্তার টুম্পা, মনোয়ার হোসেন, নাহিয়ান সজিব, ফয়জুল হক, আবু নোমান, মোছলেমা এশা, হুমায়ুন কবির সহ লন্ডনের অবস্থানরত সাংবাদিক, আইনজীবি, শিক্ষার্থী, ব্যাবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ।