সৈয়দ ফখরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ

799

ওয়ানবাংলানিউজ: ইস্ট এন্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা, ব্রিকলেন জামে মসজিদের সাবেক সহ-সভাপতি,  লতিফিয়া মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আলহাজ্ব  সৈয়দ ফখরুল ইসলাম (কলা মিয়া) গত ১ জুলাই, রবিবার সন্ধ্যায় রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুম কলা মিয়ার বাড়ী গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রাম। বিশিষ্ট কমিউনিটি নেতা কলা মিয়ার  মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র আহবায়ক মুহিবুর রহমান মুহিব ওবাংলাদেশ সেন্টার লন্ডন এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।