মিঠুনের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

1124

বিনোদন ডেস্ক: ধর্ষণ ও প্রতারণা অভিযোগে নাম জড়াল ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ও স্ত্রী যোগীতা বালির।

সোমবার (২ জুলাই) ভারতের রোহিনি কোর্টে এফআইআর দায়ের হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ভোজপুরি অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল মিঠুন পুত্রের। দীর্ঘদিন তাকে মিথ্যা সম্পর্কের জালে ফাঁসিয়ে রেখেছিলেন মহা মহাক্ষয়।

অভিনেত্রীকে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতিও দেন তিনি। কিন্তু পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন। আর তার পরেই মিঠুন পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভোজপুরি এই অভিনেত্রী। তার অভিযোগের ভিত্তিতেই সোমবার এফ আই আর জারি করা মিঠুন পুত্র এবং মিঠুনের স্ত্রী র বিরুধ্বে। তবে এই ঘটনায় মিঠুনের স্ত্রী কিভাবে জড়িত তা এখন ও জানা যায়নি।