খেলাধুলা ডেস্ক: পর্নস্টার থেকে দলের লাকি ম্যাসকট! জীবন এভাবেই পাল্টে গিয়েছে ২৮ বছরের নাতালিয়া নেমশিনোভার। লুঝনিকি স্টেডিয়ামে সৌদি আরবের বিরুদ্ধে রাশিয়ার ম্যাচে খেলা দেখতে গিয়েছিলেন নাতালিয়া। পরনে ছিল একটি সাদা খাটো টপ। যার ওপরে বড়বড় হরফে লেখা ছিল তার দেশের নাম। হাতে ছিল রাশিয়ার জাতীয় পতাকা। মাথায় ছিল মুকুট। সুন্দরী নাতালিয়ার হাসিমুখের ছবি ভাইরাল হয়ে যায়। পরে জানা যায়, পেশায় নাতালিয়া একজন পর্নতারকা।
তারপরেও রাশিয়ার সবগুলো ম্যাচেই মাঠে গিয়েছেন নাতালিয়া। রোববার স্পেনের বিরুদ্ধে ম্যাচেও গ্যালারিতে ছিলেন তিনি। টাইব্রেকারের সময়ও দলকে উৎসাহ যোগাতে দেখা গিয়েছে তাকে। জেতার পরে অনেকেই মনে করছেন, রাশিয়ার জন্য নাতালিয়া অত্যন্ত ‘সৌভাগ্যের প্রতীক’। যদিও পর্নতারকা হওয়ার কথা অস্বীকার করেছেন নাতালিয়া। তিনি বলেছেন, ‘ইন্টারনেটে আমার যৌনতার যে ভিডিওগুলো রয়েছে, সেগুলো আমার ব্যক্তিগত মুহূর্তের। কেউ সেগুলো ফাঁস করেছে। অর্থের বিনিময়ে যৌনতায় লিপ্ত হইনি কখনও।’
তবে নগ্ন হয়ে মডেলিং করার কথা স্বীকার করেছেন তিনি। নাতালিয়া বলেছেন, ‘নগ্নতা একটা শিল্প। ক্যামেরার সামনে শিল্পের খাতিরেই নগ্ন হয়েছি।’














