আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি চালানোর অধিকার পেয়ে আনন্দে ভাসছে সৌদি আরবের নারীরা। প্রায় প্রতিদিনই আসছে এ সংক্রান্ত নানা খবর। এবার এলো এক নারী চালকের স্টিয়ারিং হাতে র্যাপ গাওয়ার ভিডিও।
সে দেশের নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে গত ২৪ জুন। সেদিনই গায়িকা লিসা গাড়ির ড্রাইভিং সিটে বসে একটি র্যাপ সঙ্গীত রেকর্ড করে সেই ভিডিও তুলে দেন সোশ্যাল মিডিয়ায়। গানের কথা এরকম -‘আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই…আমার সাথে রয়েছে ড্রাইভিং লাইসেন্স।’
একটি হুন্দাই গাড়ির ড্রাইভিং সিটে এস র্যাপ সঙ্গীতের সুর তিনি গানটি রেকর্ড করেন। তারপর তা তুলে দেন ইনস্টাগ্রামসহ এবং ইউটিউবে।
লিসার ঐ মিউজিক ভিডিও একদিনে ইউটিউব এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে। যে টুইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, তা তিন লাখ লাইক পেয়েছে, শেয়ার হয়েছে এক লাখেরও বেশিবার
ভিডিওতে দেখা যাচ্ছে, ঐ সৌদি র্যাপার গাড়ি চালাচ্ছেন, এ্যাক্সিলেটরে চাপ দিচ্ছেন, গিয়ার বদলাচ্ছেন এবং সেই সাথে উচ্ছল ভঙ্গিতে গান গেয়ে চলেছেন। ‘আমি রসিকতা করছিনা, অমি আজ গাড়ি চালাতে পারি। আমার পায়ের নিচে পেডাল আর আমার আবায়ার ওপর দিয়ে সিট বেল্ট…’
লিসা তার গান শেষ করেছেন অন্য পথচারীদের লিফট দেওয়ার প্রস্তাবের সাথে। কিন্তু সাবধান করেছেন, ‘খবরদার জোরে দরজা বন্ধ করো না, আমি তাহলে তোমাকে সিটবেল্ট দিয়ে বেঁধে ফেলবো।’
সূত্র: বিবিসি বাংলা















