ঈদুল ফিতরে পপলার সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত

981

ওয়ানবাংলানিউজ: বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি, ঐক্য ও ব্রিটেন প্রবাসী মুসলিম কমিউনিটির উন্নতি কামনা করে ব্রিটেনে শেষ হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এবারো ব্রিটেনে শত শত মসজিদে ও খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরে পূর্ব লন্ডনের পপলার সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশনেন। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুশ শহীদ। ঈদের জামাতে আসা মুসল্লিদের স্বাগত জানান মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো: নূরুদ্দীন আহমদ, সেক্রেটারী আব্দুল মুমিন মসজিদসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।
ঈদ জামাতে অংশ নিয়ে জামাত আদায় করতে পেরে দারুন খুশি এলাকার মুসল্লিরা। ঈদ জামাতে আরো যারা ইমামতি করেন তারা হচ্ছেন হাফিজ হাবিবুর রহমান, মাওলানা আব্দুল কাহার, মাওলনা মারুফ আহমদ। প্রতিটি জামাতের খুতবায় ইমামগন রমজানের অর্জিত আমলকে কাজে লাগিয়ে বছরের বাকী দিন তা মেনে চলতে পরামর্শ দিয়েছেন। তারা বলেন রমজানের শিক্ষা মানুষের ইহকালিন ও পরকালিন শান্তি এনে দিতে পারে।
এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ট্রেজারার হাজী কবির মিয়া, হাজী আনছার মিয়া, আশরাফুজ্জামান, মানিক মিয়া, হাজী ছানা মিয়া, আব্দুস সত্তার, শরিফুল্লাহ, ক্বারী শেখ মনোয়ার হোসেন , সাংবাদিক কলিন চৌধুরী প্রমুখ।

Eid-ul-fitr Jamath 2018

Eid-ul-fitr Jamath 2018http://www.onebanglanews.com/news/43143

Posted by Poplar Central Mosque London পপলার সেন্ট্রাল মসজিদ লন্ডন on Friday, 22 June 2018