করোনার বিধিনিষেধ ভঙ্গ করে শরীর চর্চা: ইস্ট লন্ডনে জিম পরিচালকে জরিমানা

901

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের হ্যাকনি কাউন্সিলের স্ট্রেন স্ট্রিটের একটি শরীর চর্চা কেন্দ্রের মালিককে ১০০০ পাউন্ড জরিমানা করেছে পুলিশ। করোনার বিধিনিষেধ ভঙ্গ করে সেখানে শরীর চর্চা করতে দেয়ার অভিযোগ উঠে এই প্রতিষ্ঠারে বিরুদ্ধে। পুলিশ সেখানে হাজির হয়ে সকাল সাড়ে ৯টায় তিন ব্যক্তিকে দেখতে পায়। আর এ কারনে উক্ত প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।

লন্ডনে করোনা মহামারির কারনে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। সিটি হল জানিয়েছেন প্রতি ৩০ জনে একজন বর্তমানে করোনায় আক্রান্ত।
এনএইচএস জানিয়েছে গত সপ্তাহ থেকে এ সপ্তাহে ৩২ শতাংশ বেড়েছে হাসপাতালে কভিড রোগীর ভর্তির সংখ্যা।
এই অবস্থায় সবাইকে ঘরে থাকতে বলছে সরকার। তবে পার্কে একাকি শরীরিক ব্যয়াম করতে বাঁধা নেই।