টাওয়ার হ্যামলেটসে লেটিং এজেন্টকে ১৫০ হাজার পাউন্ড জরিমানা

2286
টাওয়ার হ্যামলেটস এলাকার একটি ভবনের ফাইল ছবি।

ওয়ানবাংলানিউজ: অসৎ ও প্রতারক লেটিং ও ম্যানেজমেন্ট এজেন্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিভিন্ন লেটিং এজেন্টকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে। ঘর বাড়ি ভাড়া প্রদান ও ব্যবস্থাপনার নামে যারা অস্ পন্থা অবলম্বন করে, প্রতারণার আশ্রয় নেয়, তাদের রুখতে মেয়র অব লন্ডনের অস্ লন্ডনলর্ড চেকার নামের স্কীমে অংশ নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সারা লন্ডনের তথ্যভান্ডার বা ডাটাবেজে থাকা ৪০১টি লেটিং এজেন্ট এবং ল্যান্ডলর্ড সম্পর্কে যাবতীয় তথ্য যাচাই বাছাই করে।
এছাড়া জনসাধারণের কাছ থেকে পাওয়া অভিযোগও যথাযথ গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হয়। এই তদন্তে দেখা যায় যে, কিছু কিছু ব্যক্তি ও এজেন্সি ভাড়াটেদের সুরক্ষায় যে সকল আইনী বিধিবিধান রয়েছে, তা যথাযথভাবে অনুস্মরণ করছেনা। আইনে পরিস্কারভাবে বলা আছে, কোন ঘর ভাড়া দেয়ার সময় যদি এর সাথে কোনরূপ ফি ধার্য থাকে, তাহলে তা এজেন্সির ওয়েবসাইটে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
এছাড়া ক্লায়েন্ট মানি প্রোটেকশন স্কীমম্ব এর সাথে সংশ্লিষ্ট লেটিং এজেন্ট নিবন্ধিত আছে কি না, এবং ভাড়াটের ডিপোজিটকৃত অর্থ ষ্ক্রটেনেন্সি ডিপোজিট স্কীম কর্তৃক সুরক্ষিত থাকা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। এই বিধি বিধানের মুল লক্ষ্য হচ্চেছ, ভাড়াটে যাতে তার আমানত না হারান কিংবা অপ্রত্যাশিতভাবে কোন অতিরিক্ত ফি তাদের ওপর ধার্য করা না হয়। তদন্ত কার্যক্রম চালিয়ে কাউন্সিল দেখতে পায় যে, টাওয়ার হ্যামলেটস বরার ২৭টি লেটিং এবং ম্যানেজমেন্ট এজেন্ট এসব আইন যথাযথভাবে প্রতিপালন করছে না।
এজন্য তাদেরকে ১ হাজার থেকে ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়। যাদেরকে জরিমানা করা হয়েছে, তাদেরকে অবিলম্বে যে সকল আইনী বাধ্যবাধকতা তারা যথাযথভাবে প্রতিপালন করেনি, তা অবিলম্বে প্রতিপালনের পদক্ষেপ নিতে বলা হয়েছে। তারা এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কি না কাউন্সিল খুব শিগগিরই আবার তা যাচাই করে দেখবে।
এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, যারা আমাদের এই বারায় বসবাস করতে চান, তারা যেন অস্ লেটিং এজেন্ট বা বাড়ির মালিকদের দ্বারা শোষনের শিকার না হন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আমাদের বাসিন্দাদের বিভ্রান্ত করার চেষ্ঠাকে আমরা বরদাশত করবো না।
মেয়র বলেন, এই বারার অধিকাংশ লেটিং ও ম্যানেজমেন্ট এজেন্ট সফলতার সাথে লোকজনকে বৈচিত্রপূর্ণ এই বারায় বসবাসে সাহায্য করে যাচ্চেছ। তদুপরি এটা খুবই হতাশার যে, নতুন ঘরের সন্ধানে থাকা লোকজনকে মুষ্টিমেয় কিছু ব্যক্তি বা এজেন্ট বিভ্রান্ত করে থাকে ও অস্ পন্থা অবল“ন করছে।
ডেপুটি মেয়র ফর হাউজিং (স্ট্যাটুরি ডেপুটি মেয়র), কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, কোন প্রোপার্টি ভাড়া নেয়ার আগে লোকজন যাতে প্রয়োজনীয় সকল তথ্য ভালোভাবে জানতে পারেন, তা নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের বাসিন্দাদের সুরক্ষা দিচ্চিছ। সংশ্লিষ্ট সকলের জন্য ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করতে হলে লেটিং এজেন্ট, ম্যানেজিং এজেন্ট এবং ল্যান্ডলর্ডদের স্বচ্চছতার কোন বিকল্প নাই।