জাকির হোসেন কয়েছ: ব্রিটেনের মধ্যে লন্ডন হচ্ছে ব্যক্তি মালিকানাধীন গাড়ী চালানোর ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল শহর। নতুন এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী লন্ডনের গাড়ী ব্যবহারকারীরা দেশের অন্যান্য শহরের তুলনায় প্রতি মাইলে দ্বিগুন বেশি অর্থ ব্যয় করছেন।
লন্ডনের ড্রাইভাররা তাদের গাড়ীর জন্য প্রতি মাইলে গড়ে ১.৫৬ পাউন্ড খরছ করে থাকেন। তবে এক্ষেত্রে ব্রিটেনের অন্যান্য শহরের ড্রাইভাররা ব্যয় করেন গড়ে ৭৪ পেন্স।
পরিসংখ্যান অনুযায়ী লন্ডনের ড্রাইভাররা প্রতি মাসে গড়ে ১৮৮ মাইল ভ্রমন করেন। তবে মিডল্যান্ড এলাকার ড্রাইভাররা প্রতি মাসে গড়ে ৩০০ মাইল ভ্রমন করেন আর তারা মাইল প্রতি ব্যয় করেন ৬২ পেন্স। একইভাবে নর্থ ইস্ট লন্ডনের ড্রাইভরা প্রতি মাইল প্রতি ব্যয় করেন ৭১ পেন্স।
হ্যায়কারের এক সমীক্ষায় দেখা গেছে লন্ডনের প্রতি দশ জনের একজন মনে করেন লন্ডনে গাড়ী মালিক হওয়া খুবই ব্যয় বহুল, তারা বিশ্বাস করে তারা কখনো এর সামর্থ্যবান হতে পারবে না।
লন্ডনররা ড্রাইভিংয়ে অনেক বেশি অর্থ ব্যয় করছেন এমন সময় যখন মুদ্রাস্ফতি মজুরির চেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ভোক্তাদের নি:শেষ করে দিচ্ছে।















