এরশাদ বা খালেদা প্রার্থী হলে সিলেটে আমাকে দাঁড়াতেই হবে: অর্থমন্ত্রী

1293

সিলেট সংবাদদাতা: আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি এও জানালেন দলের প্রয়োজনে সিদ্ধান্ত পাল্টাতে পারেন।

সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে অংশ নেবো না আগেই বলেছি। তবে পার্টির প্রয়োজনে অংশ নেবো। যদি এরশাদ সাহেব বা খালেদা প্রার্থী হন, তাহলে তো আমাকে দাঁড়াতেই হবে।

সিলেট সদর আসন থেকে নির্বাচিত এমপি হলেন আবুল মাল আবদুল মুহিত। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রার্থী হলে তিনি আবারও নির্বাচনে প্রার্থী হবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে কে বেশি শক্তিশালী এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এরশাদ সাহেব সিলেটে বেশ জনপ্রিয়। খালেদাও জনপ্রিয়। তাই কে বেশি কঠিন প্রার্থী সেটা বলা ডিফিকাল্ট।