পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে বিশাল পরিসরে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ

2856

ওয়ানবাংলানিউজ: বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো মাইল এন্ড স্টেডিয়ামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত হবে। ঈদ ইন দ্যা পার্ক কমিটি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও চ্যারেটি সংস্থা ইসলামিক রিলিফ এতে সহযোগিতা করছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন শুক্রবার অথবা ১৬ জুন শনিবার ব্রিটেনে পবিত্র ঈদুল ফিতর অনুষ্টিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে সকাল ৯টা নামাজ শুরুর সময় নির্ধারন করা হয়েছে। ঈদে জামাতে অংশ নিতে সকাল সাড়ে ৮টার মধ্যে মাঠে আসতে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। যারা গাড়ী নিয়ে আসবেন তাদেরকে যত্রতত্র গাড়ী পার্ক না করতেও অনুরোধ করা হয়েছে। এবারো ঈদের নামাজের ইমামতি করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ আব্দুর রহমান মাদানি।
ঈদ ইন দ্যা পার্ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার দশমবারের মত খোলা মাঠে ঈদ জামাত আয়োজন করতে যাচ্ছেন তারা। বিগত বছরগুলিতে ব্যাপক উপস্থিতি ও মুসল্লিদের আগ্রহের কারনেই তারা খোলা মাঠে ঈদের জামাত আয়োজন করে যাচ্ছেন। তারা বগত দিনে মুসল্লিদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এদিকে ঈদ জামাত আয়োজনকে সামনে রেখে মঙ্গলবার মাইল্যান্ড স্টেডিয়াম পরিদর্শনে আসেন কমিটির সদস্যরা। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খ আব্দুর রহমান মাদানী, কমিটির সদস্য আখলাকুর রহমান, রেজাউল করিম, আবদাল উল্লা, রুহুল আমিন, ফখরুল ইসলাম, ইসলামিক রিলিফের ফয়েজ চৌধুরী, রেডকোর্ট রেসিডেন্ট ফোরামের আব্দুস ছোবহান খান, আব্বাসি জামান, আব্দুল কাদির, ছয়দুল হক, কবির চৌধুরী, জাকির হোসেন, জুয়েল চৌধুরী প্রমুখ।