ওয়ানবাংলানিউজ: রিভার্স সেভিং নেটওয়ার্কের উদ্যোগে গত ৪ঠা মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রাডী আর্টস সেন্টারে একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

সংগঠনের সাধারণ সম্পাদক ডঃ হাসনিন চৌধুরীর সঞ্চালনায় সেমিনার সেইভ রিভার্স, সেইভ লাইভস শীর্ষক মূল আলোচক ছিলেন বাংলাদেশপরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক, কাউন্সিল অবওয়াটার কিপার এলায়েন্সের সদস্য বিশিষ্ট পরিবেশবাদী জনাব শরীফজামিল ও লন্ডন ওয়াটার কিপারের চিফ এক্সিকিউটিভ জনাব থিও টমাস।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি ডঃ রফিকুল হাসান খানউপস্থিত সবাইকে সংগঠনের প্রথম আয়োজনে সবার স্বতঃস্ফূর্তউপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন । ডঃ হাসনীন চৌধুরী তার সূচনা বক্তব্যে বলেন, ‘জনগণের মধ্যে নদী ওজলাশয় বিষয়ক সচেতনতা বাড়ানো, বিশ্বব্যাপী চলমান পরিবেশ রক্ষাআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, নব প্রজন্মের তরুণদের নদী রক্ষারবিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার ব্রত নিয়ে সম্প্রতি লন্ডনে এই সংগঠনটি গঠন করা হয়’ ।
সংগঠনের কোষাধক্ষ্য রব দেওয়ান সৈয়দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।
লন্ডন ওয়াটার কিপারের চিফ এক্সিকিউটিভ থিও টমাস লন্ডনের নদী ওজলাশয়গুলির সার্বিক অবস্থা তুলে ধরেন । একই সাথে তিনি তাদের বিভিন্ন কর্মসূচী বিশদ ভাবে তুলে ধরেন । সেমিনারের মূল আলোচক বিশিষ্ট পরিবেশবাদী শরীফ জামিল বাংলাদেশের নদী ও জলাশয়ের অতীত ও বর্তমান অবস্থা তুলে ধরেন ।
সেমিনারের শেষ পর্যায়ে ডঃ হাসনীন চৌধুরী রিভার্স সেভিং নেটওয়ার্কের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে সবাইকে জানান এবং সংগঠনে সবাইকে যোগ দেয়ার জন্য আহবান জানান ।
আলোচনার ফাঁকে ফাঁকে নদীর উপর রচিত সঙ্গীত পরিবেশন করেন হরিগোপাল দাস, ইভা আহমেদ, মঞ্জুলিকা জামালী, জালাল উদ্দিন, শম্পাকুন্ডু, নুরুল ইসলাম । কবিতা আবৃতি করেন মঞ্জুলিকা জামালী ।
অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য সহযোগিতাকরেছেন বাংলাদেশ পরিবেশ বাচাঁও আন্দোলন, লন্ডন ওয়াটার কিপার,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ওয়াটার কিপারস বাংলাদেশ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি (NCBD), ইউরোপিয়ান একশন গ্রুপ অন্য ক্লাইমেট চেইঞ্জ ইন বাংলাদেশ, সত্যেনসেন স্কুল অব পারফর্মিং আর্টস, বাংলাদেশ ওয়ার্কার্স ইউনিয়ন, লিবার্টিআর্টস, ফসিল ফ্রি নিউহ্যাম ও পরিবেশ বাচাও আন্দোলন ।














