ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন, বৃহস্পতিবার পূর্ব লন্ডনে অবস্থিত যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমদ শাহিন এবং পরিচালনা করে সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি‘র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান মুজিব, গোলাম রব্বানী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক কামাল উদ্দীঢন, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, এনফিল্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, বিএনপি নেতা আসাদুজ্জামান আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জাসাসের সভাপতি এমাদুর রহমান, সাধারণ সম্পাদক তাসবির চৌধুরী শিমু, স্বেচ্ছাসেবক দলের মিছবাহ বিএস, শরিফুল ইসলাম, শাহজামাল, মোস্তাফিজুর রহমান ফেরদৌস, শহিদুল ইসলাম স্বপন, হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম শিমু, জিয়াউর রহমান জিয়া, হারুন রশিদ সহ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
প্রধান অতিথি বলেন, খুব শীঘ্রই বাংলাদেশের অবৈধ সরকারের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন শুরু হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাজ্যে বিএনপির বিভিন্ন আন্দোলন কর্মসূচী খেই হারিয়ে হুমকি দিয়ে গেছেন। আগামী দিনে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার হুমকির জবাব দেয়া হবে।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বাংলাদেশে ব্যাপক হারে গুম, খুন, হামলা, মামলা এবং মাদক বিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূত হত্যার তীব্র সমালোচনা করেন। এবং ভবিষ্যতে প্রত্যকটা হত্যাকান্ডের তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনার কথা জানান তিনি।
বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামানায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শামীম।















