সিলেটে ২৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

419

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ মাদকসেবীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৫ জুন) রাত ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত র‌্যাব-৯ এর একটি বিশেষ দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও এএসপি নাহিদ হাসান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানের সমন্বয়ে সিলেট কোতয়ালী এবং দক্ষিণ সুরমা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে উল্লেখিত এলাকা থেকে অবৈধ মাদক রাখা ও সেবন করার অপরাধে ২৫ মাদকসেবীকে ৭ দিন থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাকি ২ আসামীকে নগদ অর্থদণ্ড করে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান- দণ্ডপ্রাপ্ত সকল মাদকসেবীকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।