ওয়ানবাংলানিউজ: লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে এক কিশোরীকে অভিযুক্ত করেছে আদালত। লন্ডনের ভক্সহলে বসবাসকারী ১৮ বছর বয়সী সাফা ভোলার ব্রিটের সবচেয়ে কমবয়সী ইসলামিক স্টেট সমর্থনকারী হিসেবে অভিযুক্ত হয়েছেন। ওল্ড বেইলি কোর্টে শুনানীতে তার বিরুদ্ধে সন্ত্রাসীবাদে প্রস্তুতি নেয়ার দুইটি অভিযোগ দোষী প্রমানিত হয়। তাকে সন্ত্রাসবাদের জন্য সিরিয়া ভ্রমনের প্রস্তুতিরও অভিযোগ আনা হয়।
বিবিসি জানায় তাকে অভিদ্ধুক্ত করা হয়, সে সিরিয়ায় ভ্রমন এবং আইএস জঙ্গীদের সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা এবং পরে লন্ডনে এসে সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিল।
এদিকে তার ২২ বছর বয়সী বোন রিজালাইন কে লন্ডনে ছুরি হামলার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। একইভাবে তাদের মা মীনা ডিচ ৪৪ কে তাদের সহায়তার করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।















