লন্ডন ব্রিজে হামলায় জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী আরেক তরুন আটক

810

ওয়ানবাংলানিউজ: গত ৩জুন লন্ডন ব্রিজে হামলার সাথে জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী এক তরুনকে আটক করা হয়েছে। তাকে ইস্ট লন্ডনের বার্কিং থেকে রোববার আটক করে পুলিশ। তাকে সাউথ লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে আরো ৬জনকে আটক রাখা হয়েছে। তাদের বয়স ২৭-৩০ এর মধ্যে। তাদের ৪জনকে ইলফোর্ড থেকে একজনকে নিউহাম ও অপরজনকে বার্কিং থেকে আটক করা হয়।

এপর্যন্ত ২১ জনকে আটক করা হলেও ৭জন বাদে বাকী সবাইকে কোন অভিযোগ ছাড়াই মুক্তি দিয়েছে পুলিশ।

উল্লেখ্য ৩ হামলাকারী একটি গাড়ী নিয়ে লন্ডন ব্রিজে প্রথমে পথচারিদের হামলা করে। পরে হামলাকারীরা পাশের বারা মার্কেটে গিয়ে পথচারি এবং বার ও কফিশপে প্রবেশ করে সাধারন মানুষকে ছুরি দিয়ে কুপাতে থাকে। এই হামলায় ৮জন নিহত হন। আহত হন ৪৮জন। রাত ১০টা ৮ মিনিটের ভেতরে হামলা চালানোর ৮ মিনিটের ভেতরে পুলিশ এসে হামলাকারীদের গুলি করে হত্যা করে। হামলায় নিহতদের সাহায্যার্থে ব্রিটিশ রেডক্রসের ফান্ডে এ পর্যন্ত প্রায় ৭ শ হাজার পাউন্ড রেইজ হয়েছে।