প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার

889

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজন করা হয়।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী সেনামালঞ্চে এসে উপস্থিত হলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মোঃ মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়ার পর ইফতারে অংশ নেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল হামিদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইফতারে অংশ নেন।

এছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, তিন বাহিনীর সাবেক প্রধান, কূটনীতিক এবং উর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারাও ইফতারে অংশ নেন।