মোটরসাইকেল চুরি করছিল পুলিশ সদস্য!

487

ঢাকা সংবাদদাতা: টাঙ্গাইল প্লাজা মার্কেটের সম্মুখ থেকে একটি মোটরসাইকেল চুরির সময় মডেল থানায় কর্তব্যরত পুলিশ সদস্য কালাম ও তার সহযোগী রবিকে হাতেনাতে আটক করে দোকানদারা। এ সময় আটককৃতদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেটের ছাদে নিয়ে আটক রাখে মার্কেট কর্তৃপক্ষ। সোমবার বিকালে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সামান্য ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে।

দোকানদারাদের অভিযোগ, পুলিশ সদস্যরা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন।

টাঙ্গাইল প্লাজা মার্কেটের সভাপতি বাবুল তালুকদার বলেন, ঘটনাটি মসজিদ মার্কেটের হলেও গণপিটুনি থেকে বাঁচাতে পুলিশ সদস্য কালামসহ অপরজনকে টাঙ্গাইল প্লাজা মার্কেটে আটক রাখা হয়। একইসঙ্গে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে আটক পুলিশ সদস্য কালাম ও তার সহযোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।