মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

501

ঢাকা সংবাদদাতা: মালেয়শিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়’র (বিএসইউএম) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কুলালামপুর বুকিত বিন্তাং হোটেল সলিলের হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএসইউএম’র সাধারণ সম্পাদক শামিম হামিদির পরিচালনায় ও সভাপতি মো. আব্দুর বাশিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার প্রফেসর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এইচ এম জিহাদুল করিম, মাহাসা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল বাশার, আইআইইউএম’র প্রফেসর আব্দুল কুদ্দুস, রাজনৈতিক মকবুল হোসেন মুকুল, মোশাররফ হোসেন, এস এম রহমান পারভেজ, বিএসইউএমএর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি ফায়জুল হক, খান সরফরাজ, শরিফুদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মানুন, সাংস্কৃতিক সম্পাদক লিওনা চৌধুরী, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আহমেদ আদনান, হাসিব, করিম , জুবায়ের, নাহিদ, ফয়সাল, রাকিব, সাজ্জাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে দেশের কল্যাণে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএসইউএম’র সঙ্গে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।