সুপার হিরোস রেস্টুরেন্ট ইফতার মাহফিলের আয়োজন

    644

    ওয়ানবাংলানিউজ: রমজানের শিক্ষা তাৎপর্য নিয়ে কমার্শিয়াল রোডের সুপার হিরোস রেস্টুরেন্ট ২২ শে মে মঙ্গলবার ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। সম্পর্ণ বেতিক্রম ধর্মী এই রেস্তোরাঁই এ কমিনিটির বিভিন্ন ব্যক্তি  উপস্থিত থেকে ইফতার মাহফিল সফল করে তোলেন। 

    ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন ব্যারিস্টার নজরুল ইসলাম এবং প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন  বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধ্যায়ক মফিজুর রহমান। তিনি বলেন রোজা এমন একটি মাস যে মাসে 
    আল্লাহতালা মানব জাতিকে হেদায়াতের পপথ দেখানোর জন্য কুরআন নাজিল করেন এবং  মহান আল্লাহ রোজাদারদের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন। দুআ ও মুনাজাতের মাধ্যমে  ইফার মাহফিল শেষ হয়. মাহফিলে এ উপস্থিত ছিলেন বিশিষ্টি কমিউনিটি বেক্তিত্ত  মামনুন মোর্শেদ , মিডিয়া ব্যক্তিত্ব  সামসুল ইসলাম লিটন, সুপার হিরোস এর সত্ত্বাধিকারী নুরুদ্দিন আহমেদ , ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, ব্যারিস্টার নোমান খান, মাহমুদ আহমেদ, মনিরুল হক প্রমুখ। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন কমুনিটির বিশিষ্টি ব্যক্তিবর্গ সোহো বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ।