ওয়ানবাংলানিউজ: পোর্টসমাউথে প্রথমবারের মত সৈয়দপুর টাইগার্স ব্যডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় উইম্বিলিডন স্পোর্টস সেন্টারে আয়োজিত এ খেলায় ইউকের বিভিন্ন প্রান্ত থেকে ৪৮টি দল অংশ নেয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মো: নোমান আহমেদ, সৈয়দ শাহনুর, মোরসালিন মিয়া, সৈয়দ মিনুল ইসলাম, হাসান আহমেদ। ২টি ক্যাটাগরিতে এ খেলা অনুষ্ঠিত হয়।
হাই ক্যাটাগরিতে জয়নুল-আখতার জুটি ও ডি ক্যাটাগরিতে রাফি-সায়েম চ্যাম্পিয়ন হয়। আনোয়ার-ফারুক ২য়, দোয়েল- মিঠুন ৩য় হয় হাই ক্যাটাগরিতে। আর ডি ক্যাটাগরিতে সবুজ-মাহমুদ ২য়, নুরুল-ছয়ফুল ৩য়। খেলা শেষে স্থানীয় কাসিয়া রেস্টুরেন্টে পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে ট্রফী ও ৫০০ পাউন্ড মূল্যের প্রাইজমানী উপহার দেওয়া হয়। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল মুমিত নিজাম, সৈয়দ হাসান, সৈয়দ এনাম, সৈয়দ রেজওয়ান আহমেদ প্রমুখ।
সুন্দর ও সুষ্ঠভাবে এ প্রতিযোগীতা সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে কথা জানান। তারা মনে করেন এর মাধ্যমে তরুন প্রজন্মকে খেলা-ধূলায় উৎসাহ পাবে।
খেলাটি স্পনসর করেছে কাসিয়া গ্রুপ।















