ঢাকা সংবাদদাতা: গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত ওই নার্সের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ধর্ষক সুব্রত দেবনাথকে (৩৫) গ্রেপ্তার করেছে। ঝালকাঠি জেলার পূর্ব কাঠপট্টি গ্রামের ননী গোপাল দেবনাথের ছেল।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ২০১১ সালে পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার ঠাকুর হাওলা গ্রামের বাসিন্দা গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের ওই নার্সের সাথে ঝালকাঠি জেলার পূর্ব কাঠপট্টি গ্রামের ননী গোপাল দেবনাথের ছেল সুব্রত দেবনাথের বিয়ে হয়। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় নানা কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
কিন্তু এরপরেও তাকে নানা ভাবে সুব্রত ওই নার্সকে উত্যক্ত করতে থাকে। এর আগেও একাধিকবার মেয়েটিকে গোপালগঞ্জে এসে সুব্রত উত্যক্ত করলে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পায়।
বুধবার রাতে সুব্রত তার এক বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে নার্সের বাসায় আসেন। বিষয়টি মিমাংসা করে দেওয়ার কথা বলে বন্ধু ও বন্ধুর স্ত্রী বাইরে থেকে সুব্রত ও তার সাবেক স্ত্রীকে ঘরে তালা দিয়ে আটকে রাখে। আর এই সুযোগে সুব্রত ওই নার্সের তার হাত-পা বেঁধে রেখে রাতভর যৌন নির্যাতন করে। পরে ওই নার্সের চিৎকার করলে এলাকার লোকজন সুব্রতকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুব্রতকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, এ বিষয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দাযের হয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। গ্রেপ্তারকৃতর ওই বন্ধু এবং তার স্ত্রীর খোঁজ নেওয়া হচ্ছে। তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।















