ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের ক্যামব্রিজ হিথ রোড়স্থ বাংলাদেশী মালিকানাধীন এফ এম জে প্রপাটিজ সার্ভিস সম্প্রতি তাদের অফিস স্থানান্ত করেছে। বর্তমান অফিস একই রোড়স্থ ক্যামব্রিজ হিথ রোড় ৩৭৩ নাম্বারে স্থানান্তরিত হয়েছে। গত শনিবার নতুন অফিস উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
নতুন অফিস উদ্বোধন করেন নিউহাম কাউন্সিলের কাউন্সিলার আয়শা চৌধুরী। প্রতিষ্ঠানের ডায়রেক্টর জামাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের লেটিং ম্যানেজার নাসির শাহ, প্রবাসী জালালাবাদ কল্যান পরিষদের চেয়ারপার্সন আশিকুর রহমান, কমিউনিটি নেতা মানিকুর রহমান গনিসহ অনেকে।
উল্লেখ্য ২০০৪ সালে প্রতিষ্ঠিত এফ এম জে প্রপাটিজ সার্ভিস দীর্ঘ ১৪ বছর যাবত কমিউনিটিতে সেলস, লেটিং, মর্গেজ, মেন্টেইনেন্সসহ নানান সার্ভিস দিয়ে আসছে।












