ওয়ানবাংলানিউজ: লন্ডন সফররত ‘দক্ষিন সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নে’র চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল সিলেটে মানবাধিকার সংগঠন কর্তৃক জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য লালাবাজার প্রবাসীদের উদ্যোগে এক গণসংবর্ধনা ১০ মে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশনেন।
কমিউনিটি নেতা আলী আহসান খান দীপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা যৌথভাবে পরিচালনা করেন আবুল কালাম ও শামীম আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল জমিল। স্বাগত বক্তব্য রাখেন মো: আব্দুল কাদির।
অনুষ্ঠানের শুরুতে সংর্বধিত অতীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায় এলাকার ছোট শিশু-কিশোর ও কমিউনিটি নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পীর ফয়জুল হক প্রবাস থেকে গিয়ে নির্বাচনে জয়ী হয়ে তার কাজ কর্মে সততা ও দক্ষতার কারনে জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছেন। সভায় বক্তারা তার ভবিষ্যত সফলতা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা হাজী রফিকুল হক, হাজী আব্দুল হান্নান, খালেছ উদ্দিন, মশাহিদ হোসাইন, প্রফেসর মাসুদ আহমদ, আব্দুল হক আবু, আব্দুল মুক্তার শাইস্থা, আব্দুল করিম, মৌলানা আব্দুল খালিক, আলহাজ্ব আব্দুর রব, শাইস্থা মিয়া, সিরাজ মিয়া,আব্দুল কালাম, তহুর আলী, এম এনামুল হক, আবেদ চৌধুরী, এম এ আলী, মশাহিদ আলী, সুরত আলী, আবুল কালাম, শামীম আহমদ, ইলিয়াস আলী, মিছবাহুল বারী, নাসির আহমদ খান সেবুল, ঈসমাইল হোসেন লিটন, মিসবাহ উদ্দিন, মো: ফখরুল হক, শাহ শহীদুল হক, মো: খয়রুল হক, মুহিবুর রহমান, সেলিম বাছিত প্রমুখ।
সংবর্ধনার জবাবে পীর ফয়জুল হক সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।















