ঢাকা সংবাদদাতা: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে তার পরিবারের কয়েকজন সদস্যসহ পাঁচ জন।
সোমবার বিকেলে একটি গাড়িযোগে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ফটকে আসেন তারা। এরপর এই স্বজনদের দেখা করার অনুমতি চেয়ে নামের তালিকা কারা কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়। ৪টা ৪০ মিনিটের দিকে তাদের কারাগারে ঢোকার অনুমতি পান।
খালেদার দেখা পেতে শামীমের সঙ্গে গেছেন তার ছেলে অভিক এস্কান্দার, খালেদার ভাগনি শাহীনা খান জামান, নাতনি রাইদা ইসলাম (সাইফুল ইসলাম ডিউকের মেয়ে) এবং এমডি মামুন নামে আরও একজন।
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা দেয়া হয় খালেদা জিয়াকে। তারপর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারেই বন্দি রয়েছেন তিনি।















