সিলেট সংবাদদাতা: সিলেট লেখক ফোরাম আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এম.পি ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশ পেয়েছি। তাই তাদেরকে যথাযথ সম্মান করা হচ্ছে এবং হবে। তিনি আরও বলেন, বিগত চৌদ্দ বছরে সিলেট লেখক ফোরাম’র উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য উৎসব, শেকড়ের সন্ধানে আধ্যাত্মিক কবি শিতালং শাহ, মরমী কবি হাসন রাজা, জ্ঞানের সাগর দুরবীন শাহ, বাউল স¤্রাট শাহ আব্দুল করিম, রাধা রমন, মুহম্মদ নূরুল হকসহ উপমহাদেরশের খ্যাতিমান লেখক কবি সাহিত্যিক গীতিকার আউল বাউল সাহিত্যসেবিদের স্মৃতিধন্য ঐতিহাসিক স্থানসমুহে সফল অনুষ্ঠানের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তারা লন্ডন সৌদি দুবাই কাতারসহ আন্তর্জাতিক পরিমন্ডলেও অনুষ্ঠান আয়োজন করে আমাদের গৌরব ও মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরছেন। শেকড়ের সন্ধানে তাদের এসব অভিযাত্রা ও দেশ বিদেশের ঐতিহাসিক স্থানসমুহে অনুষ্ঠানের আয়োজন ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে। শুধু তাই নয় গ্রাম বাংলার প্রচীণ ঐতিহ্যকে লালন করতে পিঠা ও ঘুড়ি উৎসব, লেখক কবি সাহিত্যিকদের প্রেরণা দিতে গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান, রত্মগর্ভা মা-বাবা সম্মাননা, গরিব অসহায়দের চিকিৎসা সহায়তা, বিনামুল্যে ঔষধপত্রসহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন, প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার, শীতবস্ত্র বিতরণ, ক্রীড়াক্ষেত্রে পৃষ্টপোষকতা, পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপনের পাশাপাশি প্রতি বছর তারা মেধাবীদের উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও টিফিন বক্স প্রদান করে যাচ্ছেন। এরই সাথে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনার নজরকাড়া আয়োজন করলেন। ফোরামের এসব ব্যতিক্রম ও ভিন্নধারার আয়োজন সত্যিই প্রশংসনিয়।

কাওছার আহমদের পরিচালনায় ১২ মে শনিবার সিলেটের কামালবাজার এলাকার রামপুরস্থ ইসহাক একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জালালাবাদ রোটারী ক্লাবের সেক্রেটারী মাহবুবুল আলম মিলন পি এইচ এফ। বক্তব্যে তিনি বলেন, মেধাবী ছাত্র ছাত্রীরাই জাতির আগামী দিনের কর্ণধার। তাদেরকে রাষ্ট্রিয় সামাজিক ও পারিবারিকভাবে আরও বেশি পৃষ্টপোষকতা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব হাসনু, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবুল মিয়া, ইসহাক একাডেমীর প্রিন্সিপাল ইলিয়াস আলী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী এ.কে.এম দুলাল, রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছালেহ আহমদ তোতা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সজ্জাদ মিয়া মেম্বার, রিয়াজ আলী মেম্বার, সমাজসেবী ও শিক্ষানুরাগী ফারুক মিয়া, সিরাজুল ইসলাম, আফজল হোসেন, ইরন মিয়া, আলকাছ আলী, ফরিদ মিয়া, সুরমান আলী, জামাল মিয়া, ময়নুল ইসলাম, আখতার মিয়া, একাডেমীর সহকারী শিক্ষক আনওয়ারুল হক, রুশেন চৌধুরী, ফারহানা বেগম, মুক্তা বেগম, রিনা বেগম, দিলওয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ মোবাশ্বের আলী (মরণোত্তর) ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবুল মিয়াকে সংবর্ধনা এবং প্রবাসে থেকেও বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রাখায় প্রবাসী কবি গ্রন্থকার ও সংগঠক শাহ কামাল আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মোবাশ্বের আলীর নামে কামালবাজার-খাজাঞ্চী রোডের নামকরণের জন্য জোর দাবী জানান।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাডেমীর ভাইস প্রিন্সিপাল ক্বারী রুহেল আহমদ। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রুহী বেগম, শিমু বেগম, মেহরাব জলিল আবির।















