অসুস্থ ওবায়দুল কাদের

704
ফাইল ছবি

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চার দিন ধরে অসুস্থ। এরই মধ্যে তিনি চিকিৎসা নিয়েছেন।

ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজনেরা জানান, গত শুক্রবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন তিনি। ওইদিনই নোয়াখালী নিজ নির্বাচনী আসনে যান। সেখানে কয়েক দফায় বৃষ্টিতে ভিজেন।

এরপর রোববার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বরের সঙ্গে হাঁটুসহ শরীরেও ব্যথা দেখা দেয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।

প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলায় সেতুমন্ত্রীর হাঁটুতে স্প্রিন্টার বিদ্ধ হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে হাঁটুসহ পুরো শরীরে ব্যথা অনুভব করেন।