পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফে টিকে রইলো রাজস্থান

815

খেলাধুলা ডেস্ক: আইপিএলের ৪০তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ফলে প্লে-অফে খেলার সম্ভবনা এখনো রয়েছে রইলো রাজস্থানের। মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের ছুঁড়ে দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাঞ্জাব। ১৫ রানে জয় পায় রাজস্থান।

এদিন জস বাটলারের একার লড়াইয়ে রাজস্থান রয়েলসের সংগ্রহ ৮ উইকেটে ১৫৮ রান। ৫৮ বলে নয় চার ও এক ছক্কায় ৮২ রান করেন বাটলার। এছাড়া ২২ রান করেন সাঞ্জু স্যামসন।

ব্যাট করতে নেমে উদ্বোধনীতে ৩৭ রান যোগ করতেই বিপদে পড়ে যান অধিনায়ক রাহানে। তার বিদায়ের মধ্য দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজস্থান।

দলের দায়িত্বশীল ব্যাটসম্যানদের বিপর্যয়ের দিনে একাই লড়াই চালিয়ে গেছেন রাজস্থানের ইংলিশ ক্রিকেটার বাটলার। মাঝে কিছু সময় তাকে সঙ্গ দিয়েছেন সাঞ্জু স্যামসন (২২) ও বেন স্টোকস (১৪)।