আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিনীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ইরানি নৌবাহিনী সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা। তারা যে দিকে তাকাবে সে দিকেই ইরানি নৌসেনাদের দেখতে পাবে।’
তিনি বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাগরে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যে অনিরাপত্তা দেখা দিয়েছে তার পিছনে রয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। অতীতেও তারা এমন কাজ করেছে।
আলী ফাদাভি বলেন, পারস্য উপসাগরে আমেরিকারা আগের চেয়ে বেশি আজ্ঞাবহ হয়েছে। তবে পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য সেখান থেকে মার্কিন বের করা জরুরি।















