লন্ডনে শিক্ষক মো: শাহাবুদ্দিনকে গ্রেটার শেরপুর এসোসিয়েশন ইউকে’র সংবর্ধনা প্রদান

682

ওয়ানবাংলানিউজ: সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মিলনস্থল শেরপুর এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত গ্রেটার শেরপুর এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে যুক্তরাজ্য সফররত শেরপুর আজাদ বখত হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো: শাহাবুদ্দিনকে সংবর্ধন প্রদান করা হয়েছে। গত ৩ জানুয়ারী পূর্ব লন্ডনের সোনাগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ছাত্র-ছাত্রীসহ কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সংর্বধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে গ্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ ওমর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গনির পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমদ শাসন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, সাবেক কাউন্সিলার রহিমা রহমান, ব্যবসায়ী শ্রী রবিন পাল, আব্দুল বাসিত, অধ্যাপক ফেরদৌস আলম, প্রভাষক জয়নাল আবেদীন, রানু মিয়া, দিলরুবা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় সংবর্ধিত অতিথি বৃহত্তর শেরপুর এলাকায় আত্ম সমাজিক উন্নয়নে ভ‚মিকা রাখায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।