ঢাকা সংবাদদাতা: রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে এক মা ও তার দুই শিশু সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর বাংলা কলেজের পাশে একটি বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
নিহত ওই নারীর নাম জেসমিন আক্তার (৩৫)। তার মেয়ে দুটির বয়স নয় বছর ও চার বছর। তার স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তবে কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।















