ব্রিটেনে এপ্রিল মাসে ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ গরম

2910

ওয়ানবাংলানিউজ: ১৯৪২ সালের পর এপ্রিল মাসের মধ্যে আজ বৃহস্পতিবারকে সর্বোচ্চ উষ্ণতম দিন হিসেবে রেকর্ড করেছেন ব্রিটেনের আবহাওয়াবিদরা। আজ দুপুরে লন্ডনে তামাত্রা ছিল ২৭.৯ সে:। মেট অফিস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে নর্থহল্ট ও ওয়েস্ট লন্ডনে। এই তাপমাত্রা বুধবার থেকে বাড়তে থাকে।
বৃহস্পতিবার হিথ্রো এয়ারপোর্টে রেকর্ড করা হয় ২৫.৭ সে:। যদিও এত বেশি তাপমাত্রা বাড়বে বলে মনে করা হয়নি।
লন্ডনের তাপমাত্রা বর্তমানে পাশ্ববর্তী দেশ গ্রীস, স্পেন, ইতালি থেকে অনেক বেশি। আবহাওয়া অফিস জানায় এপ্রিল মাসে তামমাত্রা সাধারণত ১১.৪ সে: থাকে। তারা আশা করছেন তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে।