বলিউড শাহেনশাকে দেশিকোত্তম সম্মাননা

887

বিনোদন ডেস্ক: বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে ‘দেশিকোত্তম’ সম্মাননা দিচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ ও সর্বোচ্চ সম্মান ‘দেশিকোত্তম’। এই বিভাগে অমিতাভের সাথে কবি গুলজারকেও সম্মাননা দেয়া হবে। সমাজের পরিবর্তন, সমাজকে সচেতন করা সহ একাধিক বিষয়ে দেশ এবং বিদেশে যারা কাজ করে চলেছেন তাঁদের সম্মানিত করতে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

‘দেশিকোত্তম’ ছাড়াও চিত্রকলা জগতে অবদানের জন্য ‘অবনগগন’ এবং পরিবেশ ও বিজ্ঞান জগতে অবদানের জন্য রথীন্দ্র পুরস্কারে সম্মানিত করে থাকে এই বিশ্ববিদ্যালয়। সব কিছু ঠিক থাকলে মে মাসে শান্তিনিকেতন আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে তিনি সম্মানিত করবেন অমিতাভকে। বিশ্বভারতীর থেকে জানানো হয়েছে সব বিভাগের নামগুলো খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।