ঢাকা সংবাদদাতা: গাজীপুরের টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে চার যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক যাত্রী। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
রোববার দুপুরে এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সূত্রে জানা যায়, ট্রেনের পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছে।
এ দুর্ঘটনা সম্পর্কে টঙ্গী থানার ওসি বলেন, ঢাকাগামী একটি কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।















