বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত গত ৪ এপ্রিল মঙ্গলবার ইস্টলন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। সংগঠনের সভাপতি এ কে এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার হোসেন এর পরিচালনায় সভার শুতে পবিত্র কোরআন তেলাওয়াত মৌলানা জসিম আহমেদ।
আলোচনা সভা শেষে অত্র এলাকার মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন- মৌলানা- মিছবাহুজ্জামান খান হেলালী।
এর আগে আলোচনায় অংশ নেন হবিবুর রহমান, আবু বাক্কর, আলকাছুর রহমান কমর, ছামিন আলী আবুল, দুলাল মিয়া, আব্দুল মালিক, মো: সাইদুল ইসলাম, জয়নুল ইসলাম, তরিক আহমেদ, আলিম উদ্দিন, আকসার হোসেন, কবির হোসেন, আহমদ হোসেন প্রমূখ।
সভায় বক্তারা সংগঠনের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।















