ওয়ানবাংলানিউজ: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ৯ এপ্রিল বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় দুপুর ১.৩০ টা থেকে ৩টা পর্যন্ত অনুস্টিত বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য বিভিন্ন শহর হতে প্রবাসী বাংলাদেশীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বিভিন্ন ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে যোগ দিয়ে তীব্র প্রতিবাদ জানান।
মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত বক্তবে এম এ মালিক বলেন, বিএনপিকে জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে অবৈধ হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলক সাজানো মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে বন্দী করে রেখেছে। জাতীয়তাবাদী শক্তি আওয়ামী বাকশালি সরকারের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনগনের মধ্যে ফিরিয়ে আনবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার অবনতি হলে এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তিনি আগামী ১৬-২০শে এপ্রিল লন্ডনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, গণতন্ত্রের পাদপীঠ ব্রিটেনে গনতন্ত্র হত্যাকারী, জাতীয় সম্পদ লুন্ঠঙ্কারী ও দুর্নীতিবাজদের স্থান নাই।
কয়ছর এম আহমেদ বলেন, আওয়ামী বাকশালী সরকারের সীমাহীন অত্যাচার-নির্যাতন, গুম-খুন, ব্যাংক ডাকাতিতে দেশের মানুষ অতিষ্ঠ। অবৈধ সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিস্টানকে ধ্বংস করে দেশে স্বৈরশাসন কায়েম করেছে। তিনি বলেন, আওয়ামীলীগ আজ প্রাতিষ্ঠানিক ভাবে বিশ্বের এক নম্বর স্বৈরাচারের খেতাব অর্জন করেছে। এই স্বৈরাচার অবৈধ সরকারে পতন অনিবার্য । দেশে ও প্রবাসের জনগন দূর্বার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনগনে মধ্যে শীঘ্রই ফিরিয়ে আনবে। অবৈধ সরকার অভিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুদূরপ্রসারী ষড়যন্ত্রমূলক হয়রানির পরিকল্পনা বন্ধ না করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি।
মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, মোঃ গোলাম রাব্বানী, গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক কামাল উদ্দিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সাবেক সিনিয়র সদস্য মিসবাউজ্জামান সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক কোশাধক্ষ আব্দুস সাত্তার, সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সদস্য সাবেক সদস্য আব্দুল বাসিত বাদশা, হাবিবুর রহমান হাবিব, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, এনফিল্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, সাউথ ইস্ট বিএনপির প্রধান উপদেষ্টা শাহজাহান মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা নাজমুল হোসেন চৌধুরী, মোঃ নুর বক্স আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি এমাদুর রহমান এমাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, যুগ্ম সম্পাদক তুহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, তোফায়েল হোসেন মৃধা, মোঃ জিয়াউর রহমান, মো: মঈনুল ইসলাম, মোঃ মাকসুদুল হক, এডভোকেট শেখ তারিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, মো: রবিউল আলম, সৈয়দ আতাউর রহমান, মো: আতাউর রহমান, মোমিন মিয়া, ফজলে রহমান পিনাক, শাকিল আহমদ, দেলেয়ার হোসেন, জামাল হোসেন, তারেকুল হোসেন, এ কে এম নেছার উদ্দিন, চান মিয়া, কামরুল ইসলাম, চেরাগ আহমদ, খালিদ আল হোসেন রিয়াদ, ইস্ট লন্ডন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম সোহেল, লুৎফুর রহমান, মো:মাইনউদ্দিন, মো:হাসান আহম্মেদ, মাকসুদুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, মো:হাসনাইন,হারুনুর রশিদ(রানা),মাহাবুবর রহমান ফাহিম,ফয়সাল আহম্মেদ,শাকিল আহম্মেদ, মো:মিজান, নিউহাম বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, যুবদলের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম সুমন, মনোয়ার হোসেন, মোশারফ হোসেন ভুঁইয়া, জাসাসের যুগ্মসম্পাদক হাবিবুর রহমান হাবিব, আব্দুল মোত্তালিব লিটন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, মোস্তাফিজুর রহমান ফেরদৌস, তাজুল আলম কোরেশী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, এস এম বদরুল হোসাইন, মইনুল ইসলাম সোহাগ, হারুন উর রাশিদ, লিটন মিয়াহ, খোকন মিয়া, রানা মিয়া, হিমেল আহমেদ, দিলাল আহমেদ, সেলিম উদ্দিন, খলিল রহমান, লাকি আহমেদ, সাদেক আহমেদ, কনক মিয়া, দুলাল রহমান, আব্দুল আলিম, রেমেল আহমেদ, ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, ইমতিয়াজ এনাম তানিম, সুয়েব আহমেদ প্রমুখ















