মাওলানা আব্দুল মজিদ চৌধুরী ও জালাল উদ্দিনের ইন্তেকালে যুবলীগ নেতার শোক প্রকাশ

1259

ওয়ানবাংলানিউজ: গাছবাড়ী মডার্ণ একাডেমীর স্বনামধন্য সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মজিদ চৌধুরী ও গাছবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা শামীম আহমদ। তিনি এক শোক বার্তায় মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, কানাইঘাটের এই দুই কৃতি সন্তান এলাকার উন্নয়ন, শিক্ষা ও সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখেগেছেন। এলাকাবাসী তাদের কৃতকর্ম সর্বদা স্মরন রাখবে।