বাস পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে খালেদা জিয়াকে

523

ঢাকা সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্টোল বোমা হামলায় আটজনকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যুতে গ্রেফতার দেখানো হয়েছে। আগামী ১০ এপ্রিল এই মামলার জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। রবিবার (৮ এপ্রিল) কুমিল্লা ৫ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুমূল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে ৩ জন মারা গেছেন এবং ৫ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবি’র পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট গত ২ জানুয়ারি দাখিল করেন। এ মামলায় ৬৯ জন আসামির মধ্যে খালেদা জিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। এর মধ্যে জামিনে আছেন ২৯ জন আর জেলহাজতে রয়েছেন একজন।