সিলেটে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

877

সিলেট সংবাদদাতা: সিলেটের ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে শাহজালাল জকিগঞ্জ উপজেলার বাজারস্থ মার্কেটের ২য় তলায় রিয়াদ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- স্থানীয় বিলের বন্দ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে খলন মিয়া (৪৫), মদু দত্ত সদরপুর গ্রামের মো. আতাউর রহমানের ছেলে মো. জুয়েল (২২) ও একই গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে হালিম আহমেদ (৩৫)।

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রিয়াদ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা করে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ৩ জনকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।