ওয়ানবাংলানিউজ: লন্ডনে বৃহস্পতিবার মাত্র ৯০মিনিটের ভেতর পৃথক ৪ জায়গায় ৬ কিশোরকে ছুরিকাঘাত করেছে দুস্কৃতিকারীরা। এসকল ঘটনায় এ পর্যন্ত ১জনকে আটক করা হয়েছে। ডেইলি মেইল জানিয়েছে প্রথম ঘটনাটি ঘটে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার মাইলএন্ডে বিকাল ৬টায়। এখানে ছুরিকাঘাতে আহত তিন কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। এমধ্যে দুইজনের অবস্থায় আংশকাজনক। এখান থেকে একজনকেক আটক করা হয়েছে।
এই ঘটনার ঘন্টাখানিকের মধ্যেই মাত্র দুইমাইল দুরবর্তী ইস্ট ইন্ডিয়া ডক এলাকায় আরেক কিশোরকেক ছুরিকাঘাত করে দুস্কৃতিকারীরা। বিকাল ৭টায় ওয়েস্ট লন্ডনের ইলিং বোর্ডয়ে এলাকায় পঞ্চম কিশোরকে ছুরিকাঘাত করা হয়। একই সময়ে ১৩ বছর বয়সী অপর কিশোর ছুরিকাঘাতের শিকার হয় নিউহামে। প্রায় একই সময়ে ওয়ান্ডসওয়ার্থ এলাকায় ২০ বছর বয়সী আরেকজন ছুরিকাঘাত হয়েছে বলে জানায় পুলিশ। লন্ডনে গত ৭ বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল।















