হাসপাতালে দূষিত পানিতে শিশুর মৃ*ত্যু অবশেষে দায় স্বীকার কর্তৃপক্ষের

143

সাইফ হাসান: স্কটল্যান্ডের সবচেয়ে বড় স্বাস্থ্য বোর্ড অবশেষে স্বীকার করেছে যে গ্লাসগোর একটি হাসপাতালে দূষিত পানির কারণে শিশুদের শরীরে মারাত্মক সংক্রমণ হয়েছিল। এই সংক্রমণের সাথে ১০ বছর বয়সী মিলি মেইনসহ চারজন শিশুর মৃ*ত্যুর যোগসূত্র পাওয়া গেছে। দীর্ঘ তদন্তের পর এনএইচএস গ্রেটার গ্লাসগো অ্যান্ড ক্লাইড কর্তৃপক্ষ এই দায় মেনে নিয়েছে যা আগে তারা অস্বীকার করেছিল। এই স্বীকারোক্তি ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘ লড়াইয়ের পর এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

এনএইচএস গ্রেটার গ্লাসগো অ্যান্ড ক্লাইড তদন্ত কমিটির কাছে স্বীকার করেছে যে, হাসপাতালের পানির ব্যবস্থার সাথে রোগীদের সংক্রমণের যোগসূত্র থাকার সম্ভাবনা প্রবল। বিশেষ করে গ্লাসগোর কুইন এলিজাবেথ ইউনিভার্সিটি হাসপাতাল এবং রয়্যাল হসপিটাল ফর চিলড্রেন-এ চিকিৎসাধীন শিশুদের ক্ষেত্রে এমনটা ঘটেছে। ২০১৭ সালে লিউকেমিয়া থেকে সেরে ওঠার সময় ১০ বছর বয়সী মিলি মেইন সংক্রমণের শিকার হয়ে মা\রা যায়।

মিলির মা কিম্বারলি ড্যারোচ এই স্বীকারোক্তিকে স্বাগত জানালেও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, একজন মা হিসেবে তিনি গত ছয় বছর ধরে যে সত্যের জন্য লড়াই করছেন তা কর্তৃপক্ষের অনেক আগেই স্বীকার করা উচিত ছিল। তার মতে, এটি পরিবারের জন্য একটি মাইলফলক হলেও সত্য প্রমাণ করতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে।

স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারওয়ার একে একটি বড় মোড় বা ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং দায়ী রাজনীতিবিদদেরও কর্পোরেট হ*ত্যা তদন্তের আওতায় আনা উচিত। তিনি মনে করেন, হাসপাতালটি চালুর পর থেকেই পানির নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে বড় ধরণের অবহেলা ছিল।

#ScottishHospital #NHSScandal #MillyMain #aknews #onebanglanews