টানা ৯ দিনের ছুটির ফাঁদে বাংলাদেশ

690

ঢাকা সংবাদদাতা: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে সারাদেশ। ঈদ উপলক্ষে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটি সব মিলিয়ে ৯ দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। সেই হিসাবে ২৩ জুন (শুক্রবার) থেকে ০১ জুলাই (শনিবার) পর্যন্ত ছুটি থাকবে।

এবার ২৭ জুন সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ২৬ জুন থেকে ২৮ জুন তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে সোম, মঙ্গল ও বুধবার। এছাড়াও শবে কদরের ছুটি রয়েছে। এর পরে রবিবার (২৫ জুন) ও ঈদের পরে বৃহস্পতিবার (২৯ জুন) এই মোট ২ দিন অফিস রয়েছে। ফলে ওই দিনগুলোতে অফিসে এক রকম অঘোষিত ছুটি থাকবে।

এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। ওই ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।