ইংল্যান্ডে মটোরওয়েতে উল্টো পথে গাড়ী: দুঘর্টনায় দুই জনের মৃত্যু: গ্রেফতার এক

2402

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের কাছে এম৬২ মটোরওয়েতে উল্টো পথে গাড়ী চালাতে গিয়ে অপর গাড়ীর ২ যাত্রীর দুঘর্টনায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুল পথে গাড়ী চালানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত আড়াইটার দিকে পুলিশের কাছে খবর আসে একটি ব্ল্যাক ভাউক্সহল ইনসিগ্না গাড়ী উল্টো পথে যাচ্ছে। এর কিছুক্ষন পরই এ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেয়া হয় কয়েকটি গাড়ীর সাথে সংর্ঘষ হয়েছে।
সংঘর্ষে অপর গাড়ী স্কোডা অক্টাবিয়ার দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাদের বয়স ৩৪ ও ৩৭। বিপদজনক ড্রাইভিংয়ের জন্য ২২ বছর বয়সী কালো গাড়ীর ড্রাইভারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় উক্ত মটোরওয়ে।