এক রশিতে ঝুললেন শ্যালিকা-দুলাভাই

696

ঢাকা সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শ্যালিকা ও দুলাভাই। বুধবার সকালে সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের একটি মাঠের গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন দুলাভাই বিল্লাল হোসেন ও শ্যালিকা কলি।

সদর উপজেলার নারিকেল বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদিউর রহমান জানান, চার বছর আগে তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে প্রেম করে বিয়ে হয় একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে পিংকির। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে।

একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে পিংকির ছোট বোন কলির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ১০ দিন আগে তারা পালিয়ে যান।

পরে গ্রামের মুরুব্বিরা তাদের ফিরিয়ে আনে। অবশেষে গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় গ্রামের পীরতলা মাঠের কড়ই গাছে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বদিউর রহমান আরও জানান, খবর পেয়ে বুধবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।