লন্ডনের স্টার্টফোর্ড শপিং সেন্টারে ছুরিকাঘাতে যুবক নিহত

2943

তানজিদা রহমান: ইস্ট লন্ডনের স্টার্টফোর্ড শপিং সেন্টারে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর। তার শরীরের কয়েক যায়গায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায়।ম ঙ্গলবার সময় ৯:৩০ মিনিটে ফোন পেয়ে পুলিশ ও এম্বুলেন্স ঘটনাস্থলে পৌছায় এবং তাকে মৃত ঘোষণা করে। গত সপ্তাহে লন্ডনে ছুরিকাঘাত ও গুলিতে নিহতদের মধ্যে এটি অষ্টম ঘটনা। পুলিশ ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।