৩৭ রানে প্রথম উইকেটের পতন ইংল্যান্ডের

463

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ জিতে শুরুটা ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোমতো করতে পারেনি ওয়েন মরগানের দল। অষ্টম ওভারে ৩৭ রানের মাথায় হারিয়েছে প্রথম উইকেট। ১৩ রান করে ফিরে গেছেন জ্যাসন রয়। এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর : ৫০/১।

বাংলাদেশকে হারিয়ে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেই সেমিফাইনালে উঠে যাবে উইলিয়ামসনের দল। সেই কারণে কিউইদের বিন্দুমাত্র ছাড় দেবে না স্বাগতিক দলটি। অপরদিকে এই ম্যাচে হারলেও সম্ভাবনা টিকে থাকবে নিউজিল্যান্ডের। সে ক্ষেত্রে পরের ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে তাদের। বাংলাদেশও তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। আজ নিউজিল্যান্ড-ইংল্যান্ডের লড়াইয়ে ইংল্যান্ড জিতলে সেমিফাইনালের আশা টিকে থাকবে বাংলাদেশের।

আর নিউজিল্যান্ড যদি এই ম্যাচ জিতে যায় তাহলে বাংলাদেশের সেমিফাইনোলে ওঠাটা কঠিন হয়ে যাবে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা যদি শেষ ম্যাচে হেরে যায় আর বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে সেমির লড়াইয়ে টিকে থাকবে টাইগাররা।

এই ম্যাচে স্পিন শক্তি বাড়িয়েছে ইংল্যান্ড। আদিল রশিদকে দলে ভিড়িয়েছে তারা। নিউজিল্যান্ড দল আছে অপরিবর্তিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নেমেছে কেইন উইলিয়ামসনের দল।

ইংল্যান্ড দল : জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম প্লাঙ্কেট, জেক বল, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ড দল : মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন, রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট