জগন্নাথপুরে মীরপুর বিশ্বনাথের দশঘর ইউনিয়নের নির্বাচন বাস্তবায়নের দাবীতে মতবিনিময় সভা

1153
OLYMPUS DIGITAL CAMERA

মো:আব্দুল হাই জগন্নাথপুর:- জগন্নাথপুর উপজেলার মীরপুর ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন বাস্তবায়নের দাবীতে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দশঘর ও মীরপুর ইউনিয়নের নির্বাচন বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে আয়োজিত বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মীরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির যুক্তরাজ্য শাখার আহবায়ক মীরপুর ইউনিয়নের নাছির পুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল শাহিদ বলেছেন দীর্ঘ দেড় যুগ ধরে মীরপুর ও দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ায় জনসাধারন দীর্ঘদিন ধরে উন্নয়ন সহ সকল ক্ষেত্রে বঞ্চিত রয়েছেন।
তিনি ২টি ইউনিয়নে দ্রুত নির্বাচন অনুষ্টানের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবী জানান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক রহমত আলী, দুলাল আহমদ, মীরপুর ইউনিয়নের বাসিন্দা মাষ্টার মঈন উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে ও মীরপুর নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য ফয়ছল হোসেন এবং দশঘর নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য ইলিয়াছ মিয়ার যৌত পরিচালনায় এতে বক্তব্য রাখেন মীরপুর নির্বাচন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মো: নুরুল ইসলাম, আহবায়ক মাওলানা মহি উদ্দিন এমরান, সদস্য আব্দুল হান্নান, সদস্য মোজাক্কির হোসেন,
দশঘর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক তজম্মুল আলী, জিয়াউর রহমান, মুহিত চৌধুরী, কামরুজ্জামান সেবুল,তজম্মুল আলী,ছিদ্দিকুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য জহুর মিয়া, লিতু খান, সুলতান মিয়া, বাদশা মিয়া, সাইফুল ইসলাম শওকত আলী,আবুল বশর, দশঘর নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল করিম, গয়াছ মিয়া,সফর আলী,তৈমুছ আলী, হাজী আনোয়ার আলী, মাহমদ আলী প্রমূখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মীরপুর নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য ক্বারী মো: শওকত আলী । উল্লেখ্য জেলা ও উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হলেও দীর্ঘ ১৫বছর ধরে সীমানা জটিলতার অজুহাতে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদে নির্বাচন না হওয়ায় চরম হতাশায় ও ক্ষোভে ফুসঁছেন ২টি ইউনিয়নের জনসাধারন। ২টি উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টানে পাড়া মহল্লায় আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হলেও নির্বাচন না হওয়া মীরপুর ও দশঘর ইউনিয়নের ভোটার ও শিশু-কিশোরদের মনে হতাশার সৃষ্টি হয়। কবে এ ২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে এ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ছেন ভুক্তভোগী ইউনিয়নবাসী।
জানাযায়, ২০০৩সালে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। এতে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব আকমল হোসেন ও দশঘর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন যুক্তরাজ্য প্রবাসী শফিক উদ্দিন।
পরবর্তীতে ২০০৮ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করতে আকমল হোসেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সভায় ইউপি সদস্য জমির উদ্দিনকে মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে দীর্ঘ ১০বছর ধরে অধ্যবধি পর্যন্ত ইউপি সদস্য জমির উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
চেয়ারম্যান বিহীন পরিষদ ও এলাকার উন্নয়ন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বিগত ২০০৭ সালে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহড়ী গ্রামের একটি অংশ নিয়ে বিশ্বনাথ উপজেলার সাথে সীমানা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। ঐ সময়ে হাজী আব্দুল মালিক হাই কোর্টে মামলা দায়ের করেন ।
এদিকে একই কারনে ২০০৩সাল থেকে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক উদ্দিন স্থায়ী ভাবে যুক্তরাজ্যে চলে যাওয়ায় ঐ সময় ইউপি সদস্য হাবিবুর রহমান ছাতিরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত সেখানেও চেয়ারম্যান বিহীন ইউনিয়ন পরিষদ ও জনসাধারনের উন্নয়ন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
এদিকে মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টানের প্রয়োজনীয় পদক্ষেপের দাবী জানিয়ে ইউনিয়নের ভোটাররা তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন।